খেলতে খেলতে বাড়ির সামনে থাকা পুকুরে পরে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুটির নাম সুস্মিতা হালদার মাত্র ৯ মাস বয়স তার। ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের শালবোন গ্রামে। শিশুর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।
স্থানীয় সুত্রে জানাজায়, শিশুটির বাবা বিপ্লব হালদার পেশায় ভ্যান চালক। প্রতিদিনের মতো আজ সকালেও সে ভ্যান নিয়ে কাজে যায়। বাড়িতে ছিলেন শিশুটির মা সিমা হালদার। তিনি সে সময় রান্না করছিলেন। আর শিশুটি উঠানে খেলা করছিল। হঠাৎ কখন শিশুটি হামাগুড়ি দিতে দিতে বাড়ির সামনে থাকা পুকুরে পরে যায়। পুকুর পারের চারিদিক জাল দিয়ে ঘেরাছিল বলে জানা যায়। সেই ঘেরা জালের সঙ্গে তার শরীর পেঁচিয়ে যায়। সকালে সেই পুকুরে স্নান করতে যায় শিশুটির জেঠিমা মমতা হালদার। সেই সময় তার নজরে আসে শিশুটি জালের সাথে পেঁচানো অবস্থায় জলে ভাসছে। তরিঘরি সে শিশুটিকে জল থেকে তুলে নিয়ে আসে। তার চিৎকার চেঁচামেচি শুনে পরিবার ও স্থানীয়রা ছুটে আসে।
স্থানীয় এক যুবক সুমন বর্মণ শিশুটির শরীর থেকে জল বের করার চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হয়নি তার। তারপর শিশুটিকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার শ্যামসুন্দর হালদার শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর গাজোল থানায় খবর দেওয়া হলে হাসপাতালে পৌঁছায় গাজোল থানার পুলিশ। শিশুটির মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।
মালদা